খবর লাইভ : করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও এক মন্ত্রী। সোমবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বিহারের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা জনতা দলের বিধায়ক মেওয়ালাল চৌধুরি। দলীয় সূত্রে এই খবর জানা গেছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হন বিহারের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এরপর থেকেই তিনি পটনার পারস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাঁর করোনার চিকিৎসা চলছিল।কিন্তু সোমবার ভোর ৪টে নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মেওয়ালাল চৌধুরি বিহারের তারাপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন। দুর্নীতির অভিযোগে রাজ্যের শিক্ষামন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয় তাঁকে।অন্যদিকে, বিহার সরকার রবিবার গোটা রাজ্যে নাইট কারফিউ জারি করেছে। বিহার সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে যে বিহারের স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ১৫ ই মে অবধি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সরকারি স্কুল কলেজগুলোতে কোনও পরীক্ষা নেওয়া হবে না। অন্যদিকে বিহারের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ছুঁয়েছে ৩৯,৪৯৮ জন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…