খবর লাইভ :
অক্সিজেনের আকাল, রোগীর মৃত্যু হলে আমারই দোষ হবে, চিঠি লিখে ইস্তফার আর্জি নালন্দা হাসপাতালের সুপারের
খবর লাইভ : করোনা পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে প্রতিদিন। বিহারের নালন্দা মেডিকেল কলেজের সুপার প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন স্বাস্থ্য সচিবের কাছে। সুপার ডাঃ বিনোদ কুমার সিং লিখেছেন অক্সিজেন ছাড়া রুগী বাঁচাতে পারব না, রুগী মরলে আমারই দোষ হবে তাই ইস্তফা দিয়ে দিলাম। তার এই পদত্যাগপত্র আবার সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিরোধীরা সমালোচনায় সরব হবে নীতিশ সরকারের ওপর। বিরোধী আরজেডি নেতা তেজস্বী যাদব লিখেছেন, নীতীশ কুমার একশো বছর রাজত্ব করলেও স্বাস্থ্য ক্ষেত্রে কোনও উন্নতি করতে পারবেন না। ডাঃ বিনোদ কুমার সিং লিখেছেন, অক্সিজেনের ওপর হঠাৎ নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্য হাসপাতালে পাঠানো হয়েছে তাদের বঞ্চিত করে। অক্সিজেন না থাকায় রোগীর পরিজনরা হাসপাতালে হাঙ্গামা করছেন। এভাবে চিকিৎসা পরিষেবা সম্ভব নয়। বিরোধীরা প্রশ্ন তুলেছেন কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে আদানি আম্বানিরা অক্সিজেনের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনের প্রেক্ষিতে তাহলে বিহার বঞ্ছিত হবে কেন।
বিহারের করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। শনিবার ৭৮৭০ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। এই রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৯০০০ আর রাজধানী পটনার ওপর চাপ পড়েছে বেশি। কিন্তু পরিস্থিতি যে আরও ভয়াবহ তা প্রকাশ হল ওই অসহায় হাসপাতাল সুপারের পদত্যাগপত্রের বিষয়টি প্রকাশ্যে আসার পর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…