খবর লাইভ : করোনা ভাইরাসজনিত অতিমারীর বিরুদ্ধে লড়াইতে এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, রেল ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন চালাতে চলেছে যাতে রোগীরা দ্রুত অক্সিজেন পেতে পারে। ট্রেনে প্রচুর পরিমাণে অক্সিজেন রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এই ট্রেন চলাচলের জন্য গ্রিন করিডর করার কাজ চলছে। এক ট্যুইটে রেলমন্ত্রী বলেছেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে যুদ্ধে কোনও কিছু করতে বাকি রাখছে না রেলওয়ে। এই ট্রেনগুলিতে তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) ও অক্সিজেন সিলিন্ডার বহন করা হবে। যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এই ট্রেন চালানো হবে। প্রথমে খালি ট্যাঙ্কার নিয়ে যাওয়া হবে মুম্বইয়ের কাছে কালাম্বোলি ও বইসার রেলপথ দিয়ে নিয়ে যাওয়া হবে ভাইজাগ, জামশেদপুর, রৌরকেল্লা ও বোকারোয়। ট্যাঙ্কারে মূলত তরল মেডিকেল অক্সিজেন ভর্তি করার জন্য আনা হবে এখানে। এক রিভিউ আলোচনা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দেন অনুমোদিত মেডিকেল অক্সিজেন প্ল্যান্টস ইন্সটল করার জন্য। এরপরই রেলমন্ত্রকের এই ঘোষণা। আধিকারিকরা জানিয়েছেন, ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১৬২ পিএসএ অক্সিজেন প্ল্যান্টস ইন্সটল করা হচ্ছে। পিএম কেয়ারে জমা হওয়া অর্থে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য এক লক্ষ সিলিন্ডার সংগ্রহ করা হয়েছে এবং দ্রুত তা রাজ্যগুলিতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ১২টি ‘হাই বার্ডেন’ রাজ্যের জন্য ৩০ এপ্রিল পর্যন্ত এগুলি বন্টনের একটি নকশা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, রেলপথে এই জরুরি সরঞ্জামগুলি বহন করা যায় কিনা সে বিষয়ে রেলমন্ত্রককে ভেবে দেখতে আর্জি জানিয়েছিল মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। পাশাপাশি বলা হয়েছে, কোভিড সংক্রমণ ও তার চিকিৎসায় অক্সিজেন একটি গুরুত্বপূর্ণ উপকরণ এবং এর পর্যাপ্ত জোগান থাকা প্রয়োজন। আরও একটি ট্যুইটার পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ট্রেনে আলাদা শয্যা বাড়ানোর ব্যাপারে কাজ করছে সরকার। রাজ্যের চাহিদা অনুযায়ী তিন লক্ষেরও বেশি আইসোলেশন বেড রাখা যেতে পারে বলে মন্তব্য করেছেন গোয়েল। দিল্লির শাকুর বস্তি স্টেশনে ৫০টি আইসোলেশন বগিতে ৮০০ শয্যা ও আনন্দ বিহার স্টেশনে ২৫টি বগি মিলবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…