Categories: National

প্রতীকী হোক কুম্ভ মেলা, চান উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

খবর লাইভ : কুম্ভ মেলা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী। করোনার সংকটের কথা মাথায় রেখে আপাতত প্রতীকী রূপেই কুম্ভ মেলা উদযাপন এর আর্জি জানিয়েছেন নরেন্দ্র মোদি।
শনিবার প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, “দুটো শাহি স্নান হয়ে গিয়েছে। এবার আমার প্রার্থনা করোনা মহামারীর কথা মাথায় রেখে প্রতীকী কুম্ভ মেলা পালন করা হোক। এর ফলে এই সংকটের সঙ্গে লড়াই করার শক্তি পাওয়া যাবে।” তিনি আরও লেখেন, “আচার্য মহামন্ডলশ্বরের পূজ্য স্বামী অবধেশানন্দ গিরিজির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। সমস্ত সন্তদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছি। প্রশাসনের সঙ্গে সন্ন্যাসীরা সহযোগিতা করছেন। এর জন্য আমি তাঁদের ধন্যবাদ জানিয়েছি।”
হরিদ্বার কুম্ভ মেলায় সন্ন্যাসীদের ১৩ টি আখারা অংশ নেয়। চলতি বছরও সেখানে বহু সন্ন্যাসী ভিড় জমান। শুক্রবার ১৩ টি আখড়ার মধ্যে দুটি আখড়া (নিরঞ্জনি আখড়া ও তপোনিধি শ্রী আনন্দ আখড়া) কুম্ভ মেলা ছাড়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি মহারাজও করোনা আক্রান্ত। এইমসে চিকিৎসাধীন তিনি। ১৩ তারিখ মধ্যপ্রদেশের মহা নির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী কপিল দেবের করোনাত মৃত্যু হয়। সব মিলিয়ে সন্তদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। এই অবস্থায় এতোদিন ক‍ুম্ভমেলা বন্ধ করার কোনও সম্ভাবনা নেই বলেও জানায় প্রশাসন। এবার পাওয়া গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া। এরজন্য বিরোধীরা সমালোচনা করে বলছেন, ‘বিলম্বিত বোধদয়’।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago