খবর লাইভ : শীতলকুচির পর এবার দেগঙ্গা। গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। তবে গুলিতে কেউ হতাহত হয়নি। জমায়েত হঠাতে এই গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। কিছুক্ষণ পর অবশ্য কমিশন জানিয়ে দেয় কোনও গুলি চালায় নি সিআরপিএফ।
পঞ্চম দফার ভোটে ফিরল শীতলকুচির স্মৃতি। শনিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুড়লগাছায় একটি বুথের কাছে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। এমনই দাবি করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। এদিকে গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, নিয়ম মেনে তারা লাইনে দাঁড়িয়ে ছিলেন। বুথ থেকে বেশ কিছুটা দূরে তৃণমূলের ক্যাম্প। সেই সময় তারা খেয়াল করেন কয়েকজন জওয়ান সেখান দিয়ে ঘোরাফেরা করছে। শুরু করে লাঠিচার্জ। এরপরই আচমকা গুলি চালান তারা। যদিও ঘটনাস্থল থেকে গুলির কোনও খোল পাওয়া যায়নি। গ্রামবাসীদের অভিযোগ, খোলগুলি কেন্দ্রীয় বাহিনী নিয়ে যায়। গোটা ঘটনাটি অস্বীকার করেছে বাহিনী। তবে মাটিতে স্পষ্ট গুলির ছাপ লক্ষ্য করা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি পা লক্ষ্য করে গুলি চালাতে গিয়েছিল বাহিনী? এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…