Categories: State

শীতলকুচিকাণ্ডে সিবিআই তদন্ত চান অধীর

খবর লাইভ : শীতলকুচির ঘটনায় সিবিআই তদন্ত হোক। এমনই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিংবা বর্তমান বিচারপতির নেতৃত্বে ওই ঘটনার তদন্ত চেয়েছেন তিনি। এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন অধীর।
অধীরের হয়ে এই মামলাটি লড়বেন আইনজীবী মইদুল ইসলাম। মামলায় দাবি করা হয়েছে, চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার ভোটারের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত করাতে হবে। হয় সিবিআই, নয়তো বিচারপতির নেতৃত্বে এই তদন্ত চালাতে হবে। একই সঙ্গে স্বজনহারাদের আর্থিক সাহায্যের দাবিও জানানো হয়েছে ওই মামলায়।
অন্যদিকে শীতলকুচিতে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় তদন্ত কতদূর অগ্রসর হয়েছে, তার রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। সিআইডি-র কাছে তদন্তের গতিপ্রকৃতি জানতে চেয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। অধীরের দাবি, শীতলকুচি কাণ্ডের তদন্ত করার এক্তিয়ার নেই রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডির। গুলি যেহেতু চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তভার সিবিআইকে দেওয়া উচিত। তবেই প্রকাশ্যে আসবে প্রকৃত সত্য।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago