Categories: National

মহারাষ্ট্রে বিপদ, করোনাকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার আর্জি উদ্ধবের

খবর লাইভ : করোনার ঠেলায় বিপর্যস্ত ঠাকরের রাজ্য। জেট গতিতে ছুটছে সংক্রমণের সংখ্যা। এই অবস্থাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করুক কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এমনই জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই সঙ্গে তাঁর আবেদন, আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিক কেন্দ্রীয় সরকার।
চিঠিতে ঠাকরে লিখেছেন, ‘সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের যোগান। এখন রাজ্যের মোট ১২০০ এমটি অক্সিজেন কম পড়ছে। আমরা মনে করছি এপ্রিলের শেষে রাজ্যে অক্সিজেন চাহিদা ২ হাজার এমটি হবে।’ মুখ্যমন্ত্রীর আবেদন, কেন্দ্র কোভিড ১৯ অতিমারিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করলে, রাজ্য বিপর্যয় মোকাবিলা খাতের অর্থ কোভিড মোকাবিলায় ব্যবহার করতে পারবে মহারাষ্ট্র।’
হঠাৎ বিপর্যয় মোকাবিলা খাতের অর্থ ব্যবহারের প্রয়োজন হল কেন? উদ্ধবের ব্যাখ্যা, লকডাউন হলে যে পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের অর্থসাহায্য দেওয়া প্রয়োজন। ওই অর্থ দিয়ে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য পিছু দৈনিক ১০০ টাকা এবং শিশু পিছু দৈনিক ৬০ টাকা করে অর্থসাহায্য দেওয়া সম্ভব। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ক্ষেত্রে মার্চ এবং এপ্রিল মাসের জিএসটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানিয়েছেন ঠাকরে।
বৃহস্পতিবার থেকে মাসের শেষ অব্দি মহারাষ্ট্র জুড়ে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য প্রশাসন। এখনই লকডাউন করার ভাবনাচিন্তা নেই সরকারের। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে লকডাউন ছাড়া যে গতি নেই তা উদ্ধবের চিঠিতে স্পষ্ট।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago