খবর লাইভ : শীতলকুচিতে চার যুবকের মৃত্যু হয় সিআরপিএফের গুলিতে। এর পেছনে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতার বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্য। এই অভিযোগেই এবার মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন কোচবিহারের বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিক আলি মিঞা।
৭ এপ্রিল নির্বাচনী প্রচারে গিয়ে ঠিক কী বলেছিলেন মমতা? তৃণমূল নেত্রী বলেন, ‘সিআরপিএফ বেশি বাড়াবাড়ি করতে এলে একদল ওদের ঘেরাও করে রাখবেন, আর একদল যাবেন ভোট দিতে। কারা এমন কাজ করছে তাদের নাম লিখে রাখুন।’ এই মন্তব্যের বিরুদ্ধে কমিশনে যায় গেরুয়া শিবির। এরপরই ১০ তারিখ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা যায় চারজন।
এই ঘটনার পর কমিশন বিবৃতি দিয়ে জানায়, ৩০০ জন ঘিরে ফেলেছিল জওয়ানদের। তাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাধ্য হয়ে গুলি চালায় বাহিনী। এরপরই বিজেপির তরফে এই ঘটনার দায় চাপানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কোচবিহার জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিক আলী মিঞা এফআইআর দায়ের করেন। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অবিলম্বে মমতাকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…