Categories: State

করোনার ছোবলে মৃত্যু সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর

খবর লাইভ : ভোটের আগেই করোনার ছোবলে মৃত্যু হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। বুধবার থেকে শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয় তাঁকে। আজ ভোর ৫ টা নাগাদ মৃত্যু হয় রেজাউলের।

বুধবার অসুস্থ রেজাউলকে দেখতে হাসপাতালে যান জঙ্গিপুর লোকসভার তৃণমূল সাংসদ খলিলুর রহমান। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে এই প্রথম কোনও প্রার্থীর মৃত্যু হল। আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় সামশেরগঞ্জে ভোটগ্রহণ। তার আগেই রেজাউলের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

করোনা বিধি না মানায় ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বহু রাজনৈতিক নেতা-নেত্রী। করোনা আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ি সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ বর্মা। গতকাল সেই কারণে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের জনসভায় অনুপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুরের তপন, নদিয়ার করিমপুর, মুর্শিদাবাদের জঙ্গিপুরের প্রার্থীরাও ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। বাদ যাননি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কর্মীরাও। বেশ কয়েকজন রিটার্নিং অফিসার ও জেলার নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকও করোনার কবলে।

রাজ্যে চতুর্থ দফার ভোট শেষ হতে না হতেই সংক্রমিত হয়েছেন ভোটের কাজে নিযুক্ত প্রশাসনের ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের কর্মীরাও। ইতিমধ্যেই তাদের চার জন কর্মী নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হন। কিন্তু আলাদা করে রেখে চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ ওঠে। রাজ্যের মুখ্য  অফিসারের কাছে বুধবার ই-মেলের মাধ্যমে এই অভিযোগ জানান বিজেপি সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago