খবর লাইভ : ওরা সবাই শীতলকুচির পাশের বুথের ভোট কর্মী ছিলেন। সবাই দেখেছেন পাশের বুথে কী হয়েছিল। সবাই বলছেন কেন্দ্রীয় বাহিনী না থাকলে, তাঁরা প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারতেন না। তাই তাঁরা সমবেতভাবে কেন্দ্রীয় বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন। এমনই পোস্ট ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, যাঁরাই ওই পোস্ট করছেন, তাঁদের বয়ানে অসম্ভব মিল! কমা দাড়ি এমনকি বানান ভুলগুলোও একই রকম। আর এখানে উঠছে প্রশ্ন। বিভিন্ন জনের শীতলকুচি নিয়ে পোস্ট। কিন্তু তাঁদের বয়ান এক কী করে হতে পারে?
২০১৯ সাল। অমিত শাহের রোড শো-তে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর, এমনভাবেই হাজারও ছাত্রের বয়ান সামনে এসেছিল। তাদের বয়ান ছিল এক রকম। তাদের দাবি, ‘আমি বিদ্যাসাগর কলেজের ছাত্র। আমি দেখেছি তৃণমূল ওই মূর্তি ভেঙেছে।’ একইভাবে প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে ফেসবুকে প্রতিবাদীদের পোস্টের বন্যা চোখে পড়েছিল। সেই সময় সামনে এসেছিল একই ধরনের পোস্ট। পোস্টটি ছিল ‘ক্ষুদ্র কৃষক পরিবারের সন্তান।’ পোস্টে প্রত্যেকেরই একটাই দাবি, নতুন কৃষক আইনে তাঁদের পরিবার ভীষণ উপকৃত হয়েছে। এবার শীতলকুচির ক্ষেত্রেও সেই একই রকম পোস্ট সামনে এলো।
এই নিয়ে বিরোধীরা তীব্র কটাক্ষ করেছে গেরুয়া ব্রিগেডকে। তাদের অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করতে বিজেপির আইটি সেল নেমে পড়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…