Categories: National

বাবরি মামলার বিচারক উপ-লোকায়ুক্ত পদে নিয়োগ

খবর লাইভ : বাবরি ধ্বংস মামলায় ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করার রায় দিয়েছিলেন সিবিআইয়ের অবসরপ্রাপ্ত বিচারক সুরেন্দ্র কুমার যাদব। এবার তাকে নিয়োগ করা হলো উত্তরপ্রদেশের ডেপুটি বা উপ-লোকায়ুক্ত পদে। তাকে এই পদ দেওয়ার পরই প্রশ্ন উঠেছে, মনের মত রায় দেওয়ার পুরস্কারই কি দেওয়া হল সুরেন্দ্র কুমার যাদবকে?
উত্তরপ্রদেশের লোকায়ুক্ত আইন অনুযায়ী,উপ-লোকায়ুক্ত পদের তার মেয়াদ ৬ বছর। সোমবার ওই পদে শপথ নেন তিনি। যেকোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা তদন্ত করতে পারেন উপ-লোকায়ুক্ত।
সিবিআই আদালতের বিচারক হিসেবে বাবরি ধ্বংস মামলায় তার অধীনস্থ শেষ মামলা। এই মামলার শুনানি শেষ এর জন্য তার কার্যকালের মেয়াদ বাড়ায় সুপ্রিম কোর্ট। ৩০ সেপ্টেম্বর বাবরি ধ্বংস মামলায় লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশী সহ ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব। ২০০০ পাতার রায়ে তিনি জানিয়েছিলেন, মসজিদ ধ্বংসের ঘটনা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র ছিল না। অভিযুক্তরা উন্মত্ত জনতাকে উস্কানি দেননি। বরং তাদেরকে থামানোর চেষ্টা করেছিলেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, যারা সেদিন গম্বুজের মাথায় চড়েছিল, তারা সমাজবিরোধী দুষ্কৃতী। আদালতে পেশ করা অডিও ও ভিডিও ক্লিপিংয়ের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছিল আদালত।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago