খবর লাইভ : শীতলকুচির ১২৬ নং বুথে নতুন করে কি ভোট হবে? নাকি সেদিন যাঁরা ভোট দিতে পারেননি, শুধু তাঁদের জন্যই ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে? সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি কমিশন।
নির্বাচন কমিশন কোচবিহারের এসপি ও বিশেষ পর্যবেক্ষকদের রিপোর্ট উল্লেখ করে দাবি করেছে, বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। কিন্তু সিআইএসএফ-এর যে কোম্পানি সেদিন গুলি চালিয়েছিল বলে অভিযোগ, তাদের পঞ্চম দফার ভোটে ব্যবহার করা হবে কিনা তা নিয়ে কমিশনের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। রাজ্যে ভোটের জন্য বর্তমানে ১,০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আরও ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। তাদেরকেই বাকি চার দফার ভোটে ব্যবহার করা যাবে।
অন্যদিকে শীতলকুচির জোড়াপাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর পর ভোট বন্ধ রাখা হয়েছিল। সেখানে ভবিষ্যতে কাদের জন্য ভোটের ব্যবস্থা করা হবে, সে ব্যাপারে আলোচনা চালাচ্ছে কমিশন। নিয়ম অনুযায়ী, শীতলকুচির রিটার্নিং অফিসার ও সাধারণ পর্যবেক্ষকের রিপোর্টের সুপারিশের ভিত্তিতে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। শীতলকুচি তে ভোট পড়েছে ৮৫.৫৭%। কোনও বুথে ফের ভোট গ্রহণ করা হবে কিনা, সে সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। কারণ সব বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসারদের রিপোর্ট কমিশনের কাছে আসেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…