Categories: National

প্রত্যক্ষদর্শীর বয়ান পুরনো, অভিযোগপত্রে নাম নেই : দিল্লি হিংসায় অভিযুক্তকে জামিন আদালতের

খবর লাইভ : গত বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় তাহির হুসাইনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে দিল্লি পুলিশ গ্রেফতার করে এক ব্যক্তিকে। দিল্লি হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছে। আদালত জানিয়েছে, অভিযুক্তের নাম নির্দিষ্টভাবে অভিযোগে নেই এবং প্রত্যক্ষদর্শীর বয়ানেও তাঁর নাম উঠে আসেনি। কাশিম নামের ওই ব্যক্তির বিরুদ্ধে গুলি ছোঁড়া ও ১৯ বছরের তরুণ প্রিন্স বনশলকে জখম করার অভিযোগ উঠেছিল। কাশিম মামলা করেন যে, মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হচ্ছে। অতিরিক্ত সেশন বিচারপতি বিনোদ যাদব বলেন, ২০২০ সালের ২ মার্চে জমা দেওয়া অভিযোগপত্রে বনশল নির্দিষ্টভাবে কাশিমের নাম উল্লেখ করেননি। হিংসার সময় তলপেটে আঘাত পান বনশল। বিচারপতি যাদব আরও জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীর বয়ানের তারিখ নিয়ে প্রশ্ন রয়েছে এবং অভিযোগের সপক্ষে যথোপযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী হিসাবে বয়ান দিয়েছিলেন কুলদীপ বনশল ও নরেন্দর বনশল নামে দুই ব্যক্তি।

কাশিমের আইনজীবীর যুক্তি, বনশলের উপর আক্রমণ হতে দেখেছিলেন যে কনস্টেবল তিনি এফআইআর দায়ের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন এবং থানায় রিপোর্ট না করে কাশিমের নাম দিয়ে দেন। এমন অনেক ঘটনা-শৃঙ্খল রয়েছে যার কোনও ব্যাখ্যা নেই। সিসিটিভি ফুটেজ বা ভিডিও ক্লিপে কাশিমকে দেখা যায়নি এবং তাঁর কাছ থেকে কোনও অস্ত্রশস্ত্র উদ্ধার হয়নি। এমনটাই জানিয়েছেন বিচারপতি। প্রত্যক্ষদর্শীরা ১০০ নম্বরে ডায়ালও করেননি সেদিন। পাশাপাশি যাদব জানান, বিচার শেষ হতে দীর্ঘ সময় লাগত এবং দাঙ্গাবাজদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়নি বলে তাঁকে আরও বহুদিন জেলে থাকতে হত। কাশিমের সঙ্গে আরও একজন অভিযুক্ত তানবীর মালিককেও জামিন দেওয়া হয়েছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago