খবর লাইভ : ‘শীতলকুচি কী দেখেছেন! এরপর বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ বরানগরে প্রচারে গিয়ে এমনই হুঁশিয়ারি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।
রাজ্যে ভোট চতুর্থীতে রক্তাক্ত হয়েছে বাংলা। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন চার যুবক। এই ঘটনাকে ‘গণহত্যা’-র সঙ্গে তুলনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অবশ্য এই ঘটনার জন্য মমতার ‘উস্কানিমূলক মন্তব্যকে’ দায়ী করেছে। এতো কিছুর পরও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। রবিবার বরানগরের সভায় বিজেপি প্রার্থী পার্নো মিত্রের সমর্থনে প্রচারে যান তিনি। আর সেখানে বিস্ফোরক মন্তব্য করে বসলেন দিলীপ।তিনি বলেন, ‘বাংলায় আর দুষ্টু ছেলে থাকবে না। যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনীর বন্দুকটা শুধু দেখানোর জন্যই, কাল তারা বুঝে গেছে ওর ভিতরে থাকা গুলির কী জোর! সকলে ভোট দিতে যাবেন। কেউ যদি বাধা দেয় শুনবেন না। মাথায় রাখবেন কেউ বাড়বাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ দিলীপ ঘোষের এই মন্তব্যে শুরু হয়েছে তোলপাড়।
বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সব রাজনৈতিক দলই। তূণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘হিটলারি মন্তব্য করছেন দিলীপ ঘোষ।’ গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। অন্যদিকে সিপিএমের সুজন চক্রবর্তী বলেন, ‘দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে কথা বলার কোনও অর্থই হয় না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…