খবর লাইভ : চতুর্থ দফার ভোট শুরু হতেই উত্তেজনা কোচবিহারের শীতলকুচিতে। সাতসকালে গুলিবিদ্ধ হন পাঠানকুলি এলাকার এক বিজেপি কর্মী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
গ্রামবাসীদের অভিযোগ, বাইকে এসে দশ থেকে বারোজন দুষ্কৃতী চারটি বোমা ছোঁড়ে। বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলিও করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই এলাকা। সংঘর্ষে জড়ায় বেশ কয়েকজন তৃণমূল- বিজেপি কর্মী-সমর্থক। ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে।
গ্রামের মহিলাদের দেখা যায় লাঠি হাতে পুলিশ বাহিনীর দিকে তেড়ে যাচ্ছেন এবং রাস্তা আটকাচ্ছেন। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য, বিজেপি কর্মীর গুলি লাগেনি। মিথ্যা কথা বলছে। গুলি লেগেছে তৃণমূল কর্মীরই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…