Categories: State

বঙ্গে জিতছে বিজেপি, ‘মানলেন’ পিকেই!

খবর লাইভ : আজ বঙ্গে ভোট চতুর্থী। এরই মাঝে বোমা ফাটালেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক তথা মিডিয়া ইনচার্জ অমিত মালব্য। একটি অডিও টেপ ট্যুইট করেছেন তিনি। তাতে শোনা যাচ্ছে, ভোট কুশলী প্রশান্ত কিশোর দাবি করছেন বাংলায় জিতছে বিজেপি। অডিও-র সত্যতা অবশ্য যাচাই করেনি খবর লাইভ।
অনেকটা ঠিক যেন ‘ভূতের মুখে রাম নাম’! রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি, এমনটা দাবি করছেন কোনও বিজেপিপন্থী ব্যক্তিত্ব নয়। বরং এই দাবি তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের। কেন বিজেপি বাংলাতে ক্ষমতায় আসছে? তার কারণ ব্যাখ্যা করেছেন পিকে। তিনি বলেন, বাংলায় মেরুকরণ ঘটেছে। তপশিলি ও মতুয়ারাও বিজেপিকে ভোট দিয়েছে বলে ওই অডিও বার্তায় জানিয়েছেন তিনি।
ওই অডিও বার্তায় প্রশান্ত কিশোর দাবি করেছেন, নরেন্দ্র মোদির নামে বাংলাতে ভোট হচ্ছে। মোদি হাওয়া ভীষণভাবে কাজ করছে। হিন্দুত্ব, মেরুকরণ, তপশিলি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এক কোটির বেশি অবাঙালি ভোট, তপশিলি ভোট বিজেপির দিকে যাচ্ছে। এবারের ভোটে শুভেন্দু অধিকারী কোনও ফ্যাক্টর নয়। ৭৫% মতুয়া ভোট বিজেপির ঝুলিতে যাবে বলে তিনি দাবি করেন। তার আরও দাবি, বামেদের ১০/১৫ শতাংশ ভোটের দুই-তৃতীয়াংশ পদ্ম শিবিরের দিকে ঝুঁকে রয়েছে। তারা মনে করছে বিজেপি সরকার গড়তে চলেছে।
নির্বাচন শুরুর আগে বিজেপি ২০০ আসন পাবে না বলে দাবি করেছিলেন প্রশান্ত কিশোর। তিনি দাবি করেন, বিজেপি ডবল ডিজিট পেরোলে তিনি এই পেশা থেকে সরে যাবেন। যদিও এই অডিও বার্তায় পরিষ্কার শোনা যাচ্ছে, প্রশান্ত কিশোরের দাবি মোদি অন্যতম ফ্যাক্টর এবারের নির্বাচনে। রাজ্য সরকারের বিরোধী হওয়া এবং প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা এই রাজ্যে বিজেপি ক্ষমতায় নিয়ে আসছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago