Ayodhya: RSS Chief Mohan Bhagwat during the foundation stone laying ceremony of Ram Temple, at Ram Janambhoomi site in Ayodhya, Wednesday, Aug 5, 2020. (PTI Photo)(PTI05-08-2020_000076B)
খবর লাইভ : কোভিড পজেটিভ আরএসএস প্রধান মোহন ভাগবত। নাগপুরের কিংসওয়ে হাসপাতালে তিনি চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, ভাগবতের অবস্থা স্থিতিশীল। শুক্রবার রাতেই তার কোভিড রিপোর্ট পজেটিভ আসে।
শুক্রবার রাতে আরএসএস-এর টুইটার হ্যান্ডেল থেকে এ সংক্রান্ত একটি টুইট করা হয়। তাতে লেখা হয়, “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রদ্ধেয় সরসংঘচালক মোহন ভাগবত জি আজ দুপুরে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন। আপাতত তার শরীরে করোনার সাধারণ উপসর্গ দেখা যাচ্ছে। তবে সাবধানতার জন্য তাকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
৭ মার্চ করোনার প্রথম ডোজ নেন মোহন ভাগবত। আগামী সপ্তাহে তাকে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল। তার আগেই ভাইরাস হানা দিল তার শরীরে। গত কয়েক দিনে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের প্রত্যেকে আইসোলেশনে পাঠানো হয়েছে। পাশাপাশি করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। মোহন ভাগবতের বয়স ৭০ বছর। এই বয়সে কো- মর্বিডিটি থাকার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে সেটাও ভাবাচ্ছে চিকিৎসকদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…