খবর লাইভ : কলকাতার আট রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়ার পরে এবার একসঙ্গে তিন জেলাশাসককে অপসারিত করল নির্বাচন কমিশন। অপসারিত তিন জেলাশাসক হলেন দক্ষিণ দিনাজপুরের নিখিল নির্মল, পূর্ব বর্ধমানের জেলাশাসক এনাউর রহমান ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি। তিন জেলায় নতুন জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে, সি মুরুগান (দক্ষিণ দিনাজপুর), শিল্পা গৌরীসারিয়া (পূর্ব বর্ধমান) ও অনুরাগ শ্রীবাস্তব (পশ্চিম বর্ধমান)। অপসারিত তিন জেলাশাসককে নির্বাচনের কাজে রাখা যাবে না বলেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
পাশাপাশি, রাজ্যে তৃতীয় দফার ভোটে অশান্তি চরমে পৌঁছনোর ঘটনায় নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সত্ত্বেও কেন প্রথম তিন দফায় শান্তিতে ভোট করানো গেল না সেই প্রশ্নের জবাব পেতে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে দিল্লিতে তলব করেছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। জরুরী তলব পেয়ে বুধবার সকালেই দিল্লি উড়ে গিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। সূত্রের খবর, পরবর্তী পাঁচ দফায় যাতে শান্তিতে ভোট করানো যায়, সেই দাওয়াইয়ের সন্ধানে রয়েছেন কমিশনের শীর্ষ আধিকারিকরা।
মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোট শান্তিতে মিটেছে বলে নির্বাচন কমিশন দাবি করলেও ভোটদানের হার ইঙ্গিত দিচ্ছে, অশান্তির কারণে দ্বিতীয় দফার তুলনায় কম ভোটার বুথমুখো হয়েছেন। তৃতীয় দফায় গড়ে ভোট পড়েছে ৮৪.৬১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ওই জেলায় ভোট পড়েছে ৮৫.৫১ শতাংশ। হুগলিতে ৮৩.৭৫ শতাংশ ও হাওড়ায় ৮৩.৫৫ শতাংশ ভোট পড়েছে। রাজ্যে গত ২৭ মার্চ প্রথম দফায় ৮৪.৩৬ শতাংশ ও দ্বিতীয় দফায় ৮৬.১১ শতাংশ ভোট পড়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…