Categories: National

সুপ্রিমকোর্টের ৪৮তম প্রধান বিচারপতি এনভি রামনাকে নিয়োগে সম্মতি রাষ্ট্রপতির

খবর লাইভ : সুপ্রিমকোর্টের ৪৮তম প্রধানবিচারপতিকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এস এ বোবদের পর এবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হচ্ছেন এনভি রামনা। এপ্রিল মাসের ২৪ তারিখ শপথ গ্রহণ করবেন তিনি।
২৩ এপ্রিল অবসর গ্রহণ করছেন প্রধান বিচারপতি এসএ বোবদে।তাঁর অবসর গ্রহণের পর কে সেই পদে বসবেন, তা নিয়ে কেন্দ্র প্রশ্ন করেন বোবদের কাছে। তাঁকে চিঠি লেখেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।চিঠিতে তিনি বোবদের কাছে জানতে চান, তাঁর উত্তরসূরি হিসাবে কাকে দেখতে চাইছেন বোবদে। এই মুহূর্তে বোবদের পরই এনভি রামানার স্থান। তাই তাঁর নামই যে সুপারিশ করবেন, এমনটাই প্রত্যাশিত ছিল। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসাবে রামানার মেয়াদ হবে ১ বছর ৪ মাস। ২০২২ এর ২৬ আগস্ট পর্যন্ত তিনি ওই পদে থাকবেন।
১৯৫৭ সালের ২৭ আগস্ট অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন এনভি রামানা। ২০০০ সালে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৪ সাল অবধি তিনি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। এরপরই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago