খবর লাইভ : স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে বড্ড গর্বিত প্রাক্তন পর্নস্টার তথা বলিউড তারকা সানি লিওন। প্রায়ই তাঁকে নিয়ে আবেগমাখা কথা বলেন সানি। তাঁর সন্তানদের বাবা হিসেবে ড্যানিয়েলকে অনেক সম্মানও করেন। তবে এবার অন্য কারণ জানালেন স্বামীকে নিয়ে গর্ব করার।
কী এমন করলেন ড্যানিয়েল? আসলে ওই দিন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ড্যানিয়েলের সঙ্গে ফিরছিলেন সানি। তখনই রাস্তায় এক মহিলাকে দেখতে পান তারকা দম্পতি। গাড়ির চাকা একা বদলাতে পারছিলেন না তিনি। তাঁকে সাহায্যের জন্য এগিয়ে যান ড্যানিয়েল। গাড়িতে বসে এই পুরো ভিডিওটি শ্যুট করেন সানি। তারপর সেই ভিডিয়ো সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন সানি লিওন।
শুট করতে করতে সানি বলেন, ‘একজন ভদ্র পুরুষ এমনটাই করবেন। ড্যানিয়েল একজন মহিলাকে গাড়ির চাকা বদলাতে সাহায্য করছে।’
এই ভিডিওর সঙ্গে অবশ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে নিজেদের সাজের ছবিও পোস্ট করেছেন সানি। ড্যানিয়েল পরেছেন হালকা গোলাপি শার্টের সঙ্গে কালো ব্লেজার। হালকা গোলাপি হাই স্লিট পোশাকে তাক লাগিয়েছেন সানি।
তারকা দম্পতির এই পোস্ট দেখে খুশি নেটাগরিকরাও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…