Categories: State

বয়ালকাণ্ড নিয়ে তরজা, ঘাসফুলের পাল্টা কমিশনে পদ্ম ব্রিগেড

খবর লাইভ : বয়ালকাণ্ড নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছেই। তৃণমূল শিবিরের দাবি, ৭ নং বুথে ছাপ্পা হচ্ছিল। সেটা রুখতেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেখানে। পাল্টা দিল বিজেপিও। গেরুয়া শিবিরের দাবি, আইন ভেঙে ২ ঘণ্টা ধর্ণা দিয়েছেন মমতা। তাঁর উদ্দেশ্য ছিল, ভোটের গতিকে কমিয়ে দেওয়া। যাতে হারের ব্যবধান কমানো যায়।
শুক্রবার বিজেপি নেতা শিশির বাজোরিয়া অভিযোগ করেন, ”বয়ালের ৭নং বুথে মমতা ধর্ণা দিয়েছিলেন। প্রার্থী হিসাবে তিনি যে কোনও বুথে যেতেই পারেন। তাই বলে ধর্ণা দেওয়া যায় না। ১৪৪ ধারা চলছিল সেখানে। সে সবকে তোয়াক্কাই করেন নি মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আসলে জেনেবুঝেই ভোটকে প্রভাবিত করেছেন। ভোটের গতি কমিয়ে দিলেন।” এর পাশাপাশি বাজোরিয়া বলেন, ”ভোটের পর উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশে পাঠানোর হুমকি দিচ্ছেন তৃণমূল নেত্রী। এসবের কোনও মানেই হয় না কারণ এরপর উনি আর মুখ্যমন্ত্রী হবেন না। এই সব হুমকির পর যদি কোনও অঘটন ঘটে, তারজন্য কে দায়ী থাকবে?”
তৃণমূলের এক প্রতিনিধি দল কমিশনে এদিন অভিযোগ জানায়। তাদের অভিযোগ, বাহিনী ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে। শাসকদলের অভিযোগ ছিল ইভিএম নিয়েও। পাল্টা কমিশনে যায় বিজেপিও। শিশির বাজোরিয়া, তথাগত রায়দের দাবি রাজ্যে শান্তিতে ভোট চায় না তৃণমূল। তাই এসব অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে। কমিশনের ওপর চাপ দিচ্ছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago