খবর লাইভ : নন্দীগ্রামে ভোটগ্রহণ ঘিরে যখন ধুন্ধুমার পরিস্থিতি, তখন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জনসভা থেকে নরেন্দ্র মোদির দাবি, ২০০-র বেশি আসন পাবে বিজেপি। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, ‘প্রথম দু’দফাতেই খেলা শেষ তৃণমূলের।’
এদিন বিজেপির বিরুদ্ধে মমতার তোলা ছাপ্পা ভোটের অভিযোগ প্রসঙ্গে জয়নগরের সভা থেকে কড়া আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘দিদি ঘাবড়ে গিয়ে আগেই ইভিএমের দোষ দিয়েছেন। জয় শ্রীরাম স্লোগানে তাঁর সমস্যা। দুর্গা বিসর্জন নিয়েও তাঁর সমস্যা। এখন কপালে তিলক দেখলেও রেগে যাচ্ছেন দিদি। উত্তর প্রদেশ, বিহার সম্পর্কে তিনি যা মন্তব্য করছেন, তাতে তাঁর রাজনৈতিক বোধ নিয়ে প্রশ্ন উঠছে।’ নিমতা কাণ্ড, তৃণমূলের ‘কুল-কুল’ স্লোগান নিয়েও মমতাকে নিশানা করে মোদি।
সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একুশে ভোটে মতুয়া ভোট ব্যাঙ্ক জিইয়ে রাখতেই তিনি ওই কৌশল নিয়েছিলেন বলে প্রকাশ্য সভায় ক্ষোভও উগড়ে দেন মমতা। এদিন সে প্রসঙ্গে মোদি বলেন, ‘যশোরেশ্বরী মন্দির পুজো দিতে গিয়েছিলাম, তাতেও দিদির আপত্তি। ওড়াকান্দিতে গিয়ে মানুষের আশীর্বাদ নিয়েছি, তাতেও দিদির আপত্তি।’ বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু সহ জয়নগরের সভা থেকে একাধিক প্রতিশ্রুতিও দেন নমো।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…