খবর লাইভ : সকাল হতে না হতেই তপ্ত নন্দীগ্রাম। ভেকুটিয়ায় এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যু হল। ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। তৃণমূলের হুমকির জেরে আত্মহত্যা বলেই দাবি তাঁর পরিবারের। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
মৃত বিজেপি কর্মীর নাম উদয় দোহে। ঠিক কী হয়েছে ঘটনাটি? পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় তৃণমূলের একদল দুষ্কৃতী বাড়িতে ঢোকে। উদয়কে হুমকি দেওয়া হয়। পরিবারের আরও দাবি, দীর্ঘদিন ধরেই সক্রিয় বিজেপি কর্মী ছিলেন উদয়। দিনে দিনে ক্রমশ পরিচিত হয়েছিলেন এলাকায়। এরপর থেকেই চাপ বাড়ছিল তৃণমূলের তরফে। বহুদিন থেকেই ওই কর্মীকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। বুধবার রাতে পরিস্থিতি চরমে ওঠে। পরিবারের অভিযোগ, এরপরই নিজের ঘরে চলে যান উদয়। কিছুটা অবসাদগ্রস্ত বলে মনে হচ্ছিল তাঁকে। এরপর বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় গোটা গ্রাম থমথমে। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেম, ভোট দিতে যাবেন না। ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…