খবর লাইভ : নন্দীগ্রামের বয়ালের ৭ নম্বর বুথ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে ওই কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষককে শুক্রবার সন্ধে ছয়টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রাথমিক রিপোর্টে সাধারণ পর্যবেক্ষক হেমেন দাস দিল্লিতে পাঠানো রিপোর্টে জানিয়েছেন, বয়ালের ৭ নম্বর বুথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেড় ঘন্টার বেশি সময় ধরে থাকলেও ভোটদানে কোনও সমস্যা হয়নি। দিনভর অশান্তির খবরের শিরোনামে থাকা বুথে সন্ধে সাড়ে ছয়টা পর্যন্ত ৭৪ শতাংশ ভোট পড়েছে।
অন্যদিকে এদিন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জগমোহনকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, এদিন যে ৩০টি আসনে ভোট হয়েছিল সেখান থেকে মোট ১ হাজার ৬০৫ টি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার করা হয়েছে ২৮ জনকে। পাশাপাশি ১৪৪ ধারা জারির পরেও নন্দীগ্রামে কীভাবে এত মানুষ জড়ো হয়েছিলেন তা নিয়ে প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
অন্যদিকে কেশপুরের গুনাহারায় হামলার ঘটনায় ১৪ জন মহিলা-সহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…