খবর লাইভ: রণাঙ্গনে ইতিমধ্যেই হাজির দুই মহারথী। সেই যুদ্ধক্ষেত্রেই ফের উপস্থিত আরও এক যোদ্ধা। তিনি জায়ান্ট কিলার নন। তবে নন্দীগ্রামের রণক্ষেত্রে দুই মহারথী বধে তাঁর ওপরই ভরসা করছেন বাম-কংগ্রেস জোটের ভোট ম্যানেজাররা। এহেন তুলনায় নবীন যোদ্ধাটি হলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি ডিওয়ইএফআইয়ের রাজ্য সভাপতি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণী।
ইতিমধ্যেই নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি রীতিমতো জায়ান্ট কিলার। আর এই কেন্দ্রে বিজেপির ব্ল্যাক হর্স একদা মমতার সতীর্থ শুভেন্দু অধিকারী। তাঁর ঝুলিতে দোর্দন্ডপ্রতাপ সিপিএম নেতা লক্ষণ শেঠকে হারানোর শংসাপত্র রয়েছে।
মমতা ও তাঁর প্রাক্তন সেনানীর দ্বৈরথ দেখতে মুখিয়ে রাজ্যের পাশাপাশি গোটা দেশও। এহেন হাইভোল্টেজ ম্যাচে এবার ব্যাট হাতে নেমে পড়েছেন জোটের প্রার্থী মীনাক্ষী।
নবান্ন দখলে জোট বেঁধে লড়ছে বাম-কংগ্রেস এবং ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কাশীপুর সহ কয়েকটি আসনে জোটের দুই শরিক প্রার্থী দিয়ে দেওয়ায় জট পাকিয়েছে। তবে নন্দীগ্রামের ক্ষেত্রে এমনটা হয়নি। তাই মমতা-শুভেন্দুর সঙ্গে নন্দীগ্রামের রণক্ষেত্রে হাজির মীনাক্ষীও।
এসএফআইয়ের আর এক ডাকাবুকো নেত্রী ঐশী ঘোষকে প্রার্থী করা হয়েছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ায়। দিল্লির জহরলাল বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীর আদত বাস ওই জেলারই আসানসোলে। বামপন্থী পরিবারের ঐশীর ঘাড়েই জামুরিয়া দখলের গুরুদায়িত্ব অর্পণ করেছেন জোটের নেতারা।
এবার প্রবীণদের টিকিট দেয়নি তৃণমূল। যদিও বামেরা দিয়েছেন। দক্ষিণ ২৪পরগনার রায়দিঘি কেন্দ্রে এবারও প্রার্থী হচ্ছেন কান্তি গঙ্গোপাধ্যায়। ওই কেন্দ্রেই ২০১১ ও ২০১৬ সালে তৃণমূল প্রার্থী দেবশ্রী রায়ের কাছে পরাজিত হন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…