খবর লাইভ : নন্দীগ্রামে মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর সময় গুরুতর জখম হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাঁ পায়ে চোট লেগেছে। আহত অবস্থায় তাঁকে গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এবার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর কয়েকটি মন্দিরে যান মুখ্যমন্ত্রী। রানীচকের একটি মন্দিরে পুজো দেওয়ার পর বুডুলিয়া বাজারের কাছে গাড়ি থেকে নামেন তিনি। তখন তাঁর ওপর চার, পাঁচ জন যুবক হামলা করে বলে অভিযোগ। মাটিতে পড়ে যান মুখ্যমন্ত্রী। বাঁ পায়ে, মাথায়, কোমরে চোট লাগে। তৃণমূল নেত্রী অভিযোগ করে বলেন, ‘পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে।চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে।’ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে থাকার কথা ছিল। কিন্তু তিনি জখম হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…