খবর লাইভ: লোকসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনায় ফল ভালো হয়নি দলের। তবে সেটা ছিল লোকসভা নির্বাচন। এটা বিধানসভার ভোট। লক্ষ্য নীল- সাদা বাড়ির দখল। তাই সব জেলার মতো দক্ষিণ ২৪ পরগনায়ও ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির। তবে জেলায় যেহেতু সংগঠন দুর্বল, তাই তৈরি হয়েছে নয়া গেমপ্ল্যান।
লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মতো দক্ষিণের কয়েকটি জেলায়ও ভালো ফল করেছিল বিজেপি। তবে দাঁত ফোটাতে পারেনি দক্ষিণ ২৪ পরগনায়। জেলার একটি আসন যায়নি বিজেপির ঝুলিতে। স্বাভাবিকভাবেই প্রয়োজন জেলার জন্য স্পেশাল গেমপ্ল্যান।
জেলার রাশ যাতে কমল শিবিরের হাতে আসে, সেজন্য আগেই দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ওপর। তাঁর সঙ্গে প্রচার করবেন শোভন-বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। গোটা জেলা হাতের তালুর মত চেনেন শোভন। তাই তাঁকেই দেওয়া হয়েছে জেলার দায়িত্ব।
তবে শুধুই শোভন-বৈশাখীর ওপর ভরসা করছেন না গেরুয়া নেতৃত্ব। ভোটের গেরুয়া ঝুলি যাতে উপচে পড়ে, তাই সভা করানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে। জেলায় একাধিক সভা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। শুধু তাই নয়, রুপোলি জগতের এক ঝাঁক নক্ষত্রকে দিয়েও জেলায় সভা করানো হবে বলেও বিজেপি সূত্রে খবর।
এছাড়া দলের রাজ্য নেতাদের দিয়েও প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রের শাসক দলের ভোট ম্যানেজাররা। প্রথম দু দফায় ভোট হবে পূর্ব মেদিনীপুরে। তারপরেই জোর কদমে প্রচারে নামানো হবে সুবক্তা শুভেন্দু অধিকারিকে। এতেই জলে কুমির ডাঙায় বাঘের দেশে সোনা ফলবে বলে মনে করছেন গেরুয়া নেতৃত্ব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…