Categories: Local News

গান শোনা নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন, চাঞ্চল্য

খবর লাইভ: ব্লুটুতে গান শোনা নিয়ে দুই বন্ধুর বচসা। তার জেরে খুন হলেন এক যুবক। মৃতের নাম দুলাল মান্ডি। খড়্গপুরের কেশিয়াসলের ঘটনায় চাঞ্চল্য। ওই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 2 জনকে। তাদের জেরা করে সত্য উদ্ঘাটন করতে চাইছে পুলিশ।

খড়্গপুর গ্রামীণ থানার কেসিয়াসলে বাড়ি দুলাল মান্ডির। স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে হীরাদিহি রেক সাইটে দুই বন্ধু বিনোদ সিং ও বুবাই মুর্মুর সঙ্গে মদ্যপান করতে বসেন তিনি। আসরে গান শোনা হবে বলে ব্লু টুথ স্পিকার নিয়ে গিয়েছিলেন বিনোদ। সেখানে কার পছন্দের গান শোনা হবে, তা নিয়ে বচসা বাঁধে তিনজনের মধ্যে। পরে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। অভিযোগ, ওই সময় আচমকাই ভারী কোনও বস্তু দিয়ে দুলালের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। দুলাল লুটিয়ে পড়লে তাঁর বন্ধুরা চম্পট দেয়।

এদিকে, রাত গাঢ় হলেও, দুলাল বাড়িতে না ফেরায় খোঁজখবর শুরু করেন তাঁর পরিবারের লোকজন। যদিও হদিশ মেলেনি দুলালের। মঙ্গলবার সকালে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় দেহ। বিক্ষোভের আঁচ পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে নিছকই গান শোনা, নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোন ও কারণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago