Categories: District

প্রতিপক্ষকে ব্যাটেই মাত করলেন রাজ!

খবর লাইভ : টিকিট পাওয়ার দাবিদার ছিলেন ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তাঁকেই প্রার্থী হিসেবে দেখতে চেয়েছিলেন তাঁর অনুগামীরা। যদিও উত্তমকে টিকিট দেননি তৃণমূল নেতৃত্ব। ওই কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে পরিচালক রাজ চক্রবর্তীকে। তার পরেই ক্ষোভ উগরে দেন ওই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ।
শুক্রবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব। সেই তালিকায় ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় রাজের নাম। এর পরেই রাজকে ‘বহিরাগত’ তকমা দিয়ে ক্ষোভ উগরে দেন উত্তমের অনুগামীরা।
পরিস্হিতি সামাল দিতে আসরে নামেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তাতেও বরফ গলেনি। দলের একাংশের ক্ষোভ প্রশমিত করতে আসরে নামেন রাজ স্বয়ং। রবিবার ই ব্যারাকপুরে চলে যান তিনি। দফায় দফায় কথা বলেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে। ব্যারাকপুর নোনা চন্দনপুকুর ক্লাবে স্থানীয় নেতৃত্বের সঙ্গে এক প্রস্থ কথাও বলেন রাজ, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্ৰিয় মল্লিক। তারপরেই বরফ কিছুটা গলে।
দলীয় নেতৃত্বের ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে পরিচালক-প্রার্থী ব্যাট হাতে নেমে পড়েন ক্রিকেট খেলতে। উত্তমকেই প্রথমে ব্যাট করতে দেন রাজ। নিজে বল করেন। পরে ব্যাট করতে দেখা যায় রাজকে। খেলা শেষের আগেই অবশ্য রাজ এবং জ্যোতিপ্ৰিয় দাবি করেন সমস্যা মিটে গিয়েছে।
সত্যিই কি তাই? নাকি ‘পিকচার আভি বাকি হ্যায়!’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago