খবর লাইভ : নারী দিবসেই পথে নারীরা! তবে তাঁদের নিজেদের কোনও দাবি আদায়ে নয়। তৃণমূলের এই প্রমীলা বাহিনী পথে নেমেছেন প্রার্থী বদলের দাবিতে।
উত্তর 24 পরগনার বনগাঁয় এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলা পরিষদের অধ্যক্ষ শ্যামল রায়। শুক্রবার দলনেত্রী শ্যামলের নাম ঘোষণা করতেই ক্ষোভ উগরে দেন স্থানীয় কর্মী-সমর্থকদের একাংশ।
8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন পথে নামেন তৃণমূলের প্রমীলা বাহিনী। এদিন দফায় দফায় অবরোধ করেন যশোরোড় রামনগর এলাকা। টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ। তাঁদের দাবি, বনগাঁ পুরসভার প্রশাসক শঙ্কর আঢ্যকে টিকিট দিতে হবে।
শুক্রবার শ্যামলের নাম ঘোষণা হতেই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ প্রদর্শন । সোমবার তৃণমূল কর্মী সমর্থকদের সেই বিক্ষোভই চরমে ওঠে। এদিন মিছিলও করেন তাঁরা । মিছিল শুরু হয় খেলাগড় মাঠে। পরে অবরোধ করা হয় রামনগর মোড়ে। ঘন্টাখানেক পরে অবরোধ ওঠে। এ ব্যাপারে অবশ্য শঙ্কর কিংবা শ্যামলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…