Categories: District

খেলা হবে! শিলিগুড়ি থেকে মোদিকে ‘ওয়ান টু ওয়ান’ বসার চ্যালেঞ্জ মমতার

খবর লাইভ : খেলা হবে! শিলিগুড়ি থেকেও এই আওয়াজ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নরেন্দ্র মোদিকে তাঁর সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বসার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘খেলা হবে। দেখা যাবে, কে কত খেলতে পারে!’
এদিন ব্রিগেডের মঞ্চ থেকে সিন্ডিকেট ও দুর্নীতি ইস্যুতে চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে ৩ কিলোমিটার পদযাত্রা শেষে তারই পাল্টা জবাব দেন মমতা। নরেন্দ্র মোদিকে মিথ্যাবাদী তকমা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী মিথ্যে কথা বলেন। প্রধানমন্ত্রীর চেয়ারটাকে তো অন্তত সম্মান দিক। টুকে নিয়ে এসে বক্তৃতা দেন মোদি।’ একইসঙ্গে সরকারি সংস্থার বেসরকারিকরণ ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মোদিকে কড়া আক্রমণ করেন মমতা। বলেন, ‘রেল থেকে সেইল, ভেল, ব্যাঙ্ক সব বেচে দিচ্ছে। দেশ বেচে দিচ্ছে। একটা এলপিজি গ্যাস সিলিন্ডালরের দাম ৯০০ টাকার কাছাকাছি! কেন? একগাড়ি কয়লার কত দাম? একটা ট্রেনের কত দাম? লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। নির্বাচনের আগে উজ্জ্বলা, আর নির্বাচনের পরে জুমলা। সারা দেশের মানুষকে বিনামূল্যে গ্যাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন! রোজ রোজ মিথ্যে কথা বলে। এত মিথ্যা কথা একজন প্রধানমন্ত্রীকে শোভা পায় না।’ করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট, ইসরোর কাজে প্রধানমন্ত্রীর নাম ও ছবি দেওয়া নিয়েও তোপ দাগেন মমতা।
এরপরই সিন্ডিকেট ইস্যুতে পাল্টা নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ করার পাশাপাশি রাজ্যবাসীর কাছে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘এটা অস্তিত্ব রক্ষার লড়াই।এই নির্বাচনে যদি না রক্ষা করতে পারেন, তাহলে মোদী বাংলাটাকেও নিয়ে চলে যাবেন। ভারতে একটাই সিন্ডিকেট চলে।দেশজুড়ে মোদী-শাহ সিন্ডিকেট চলছে।’ এদিন মমতা নিজেকে ফের ‘স্ট্রিট ফাইটার’ দাবি জানিয়ে সমবেত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘খেলা হবে? জেতা হবে? দেখা হবে?’ সঙ্গে সঙ্গে সমবেত জনতার উত্তর আসে, ‘হ্যাঁ’। এরপর দৃঢ়কণ্ঠে তৃণমূল নেত্রী বলেন, ‘রাস্তা-ই আমাকে রাস্তা দেখায়। আমি চিরকাল স্ট্রিট ফাইটার। আমি গর্বিত আমি স্ট্রিট ফাইটার।’
এদিন রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে পদযাত্রায় সামিল হন মিমি, নুসরতের মত সেলিব্রিটিরাও। এই পদযাত্রায় তৃণমূল কর্মী-সমর্থকের ভিড় ছিল চোখে পড়ার মত।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago