খবর লাইভ : গরু পাচার কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে পাচারচক্রের অন্যতম পাণ্ডা বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র। শনিবার তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল সিবিআই।
সিবিআই সূত্রে খবর, গরু পাচারে অভিযুক্তদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। কলকাতা, আসানসোল, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মিলেছে বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ অন্যান্য নথি। সেই সমস্ত নথিতে উঠে এসেছে বিকাশ মিশ্রর নাম। তারপর তাঁকে জেরার জন্য ডাকা হলে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তাই এবার তাঁকে পাকড়াও করতে লুকআউট নোটিশ জারি করল সিবিআই। গোয়েন্দাদের ধারণা, বিদেশে পালিয়ে যেতে পারেন বিকাশ। তাই দেশের সমস্ত বিমানবন্দর ও রেল স্টেশনে বিকাশের নামে হুলিয়া জারি করা হয়েছে।
উল্লেখ্য, বিনয় মিশ্র বর্তমানে দুবাইয়ে রয়েছেন। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরই সিবিআই আধিকারিকরা তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির পরিকল্পনা করেছেন। কয়েকদিন আগেই রেড কর্নার নোটিশ জারি করার জন্য ইন্টারপোলেরও দ্বারস্থ হয় সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…