Categories: Sports

অক্ষর-অশ্বিনের ঘূর্ণিতে চূর্ণ জো রুটরা, সিরিজ ভারতের

খবর লাইভ : অক্ষর প্যাটেল আর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণির কাছে দাঁড়াতেই পারল না টিম ইংল্যান্ড। চতুর্থ টেস্টে এক ইনিংস ও ২৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ছিনিয়ে নিল কোহলি বাহিনী। জো রুটদের ৩-১ এর ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। এদিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফরমেন্স করেন অক্ষর ও অশ্বিন। দুজনেই ৫টি করে উইকেট ভাগ করে নেন। দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। লরেন্স ৫০ রান, রুট ৩০ রান করলেও কোনও ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে টেকেননি। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২০৫ রানে। এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬৫ রান করে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের নিরিখে ভারত ১৬০ রানের বড়সড় লিড রাখে। এরপর ইংল্যান্ড ব্যাট করতে নেমে ১৬০ রানে পৌঁছোনোর আগেই অল আউট হয়ে যায়। গোটা সিরিজেই দুরন্ত বোলিং করেন অক্ষর- অশ্বিন স্পিন জুটি। এই দুজনের দৌলতেই ভারত প্রথম টেস্ট হারার পরেও সিরিজ জয় করতে সক্ষম হল। এবার দেখার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে ভারত কেমন টক্কর দেয়।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago