খবর লাইভ : সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ১২ হাজার পাতার চার্জশিট পেশ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুক্রবার পেশ করা এই চার্জশিট মাদকযোগে অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক সহ মোট ৩৩ জনের নাম রয়েছে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর সহ ২০০ জন সাক্ষীর বয়ানও এই চার্জশিটে রয়েছে। শুক্রবার চার্জশিট ফাইল করেছেন এনসিবি প্রধান সমীর ওয়াংখেড়ে।
গত বছর ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তারপর তাঁর মৃত্যুর তদন্তে উঠে আসে মাদক যোগের তথ্য। প্রকাশ্যে আসে একাধিক বিস্ফোরক তথ্য। এরপর এনসিবি তদন্ত শুরু করলে গ্রেফতার হন সুশান্তের বান্ধবী রিয়া ও তাঁর ভাই শৌভিক। একমাস জেলে থাকার পর জামিনে মুক্ত রিয়া। এরপর এনসিবি-র জেরায় ডাক পড়ে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান,শ্রদ্ধা কপূর, রকুল প্রীত সিংহ, অর্জুন রামপাল সহ বলিউডের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…