খবর লাইভ : তৃণমূলের পর রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করল বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটের সংযুক্ত মোর্চা। তবে পূর্ণাঙ্গ তালিকা নয়, প্রথম দু দফার ৬০টি আসনেরও আংশিক প্রার্থীতালিকা প্রকাশিত হল।
এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটের কোন আসনে কারা প্রার্থী দেবেন, সেই বিষয় ঘোষণার পাশাপাশি বামফ্রন্টের প্রার্থীদের নাম ও কেন্দ্র ঘোষণা করলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি জানান, প্রথম দুই দফায় বামেরা লড়বে ৩৮ আসনে। কংগ্রেস ১২ আসনে। পাঁচটি আসনে লড়বে আইএসএফ। পাঁচটি আসন নিয়ে সিদ্ধান্ত হয়নি। নন্দীগ্রামে বামেদের কোটায় পড়লেও এখনই সেখানে প্রার্থীনাম ঘোষণা করা হচ্ছে না বলে জানান বিমান। অন্যদিকে, এদিনের সাংবাদিক বৈঠকে বিমান বসুর সঙ্গে বামফ্রন্টের তরফে সূর্যকান্ত মিশ্রর পাশাপাশি কংগ্রেসের তরফে প্রদীপ ভট্টাচার্য এবং আইএসএফের সভাপতিও উপস্থিত ছিলেন। আইএসএফ আগামিকাল প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণার ব্যাপারে এখনও কিছু জানায়নি।
একনজরে দেখে নেওয়া যাক বামেদের প্রার্থী তালিকা…
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…