খবর লাইভ : ‘যাঁকেই দেখব, মুখে গুলি করব।’ গণতন্ত্রের দাবিতে তীব্র আন্দোলন দমাতে এমনই ভাবনা মায়ানমারের সেনার। সম্প্রতি প্রকাশিত এক ‘টিকটক’ ভিডিওয় এক সেনা অফিসারকে ক্যামেরার দিকে বন্দুক তাক করে এমনটাই বলতে শোনা যাচ্ছে। এই ভিডিও যে ফেক নয়, তা বৃহস্পতিবারের ঘটনাতেই স্পষ্ট। ইতিমধ্যে এদিন আন্দোলন দমাতে ৩৮ জন নাগরিককে গুলি করে মেরে ফেলেছে মায়ানমারের সেনা ও পুলিশ। যা গোটা বিশ্বে আলোড়ন ফেলেছে।
নোবেলজয়ী নেত্রী সু কি–র মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ফের এদিন রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন মায়ানমারের হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের দমাতে মায়ানমারের সেনা-পুলিশও নির্বিচারে গুলি, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। সেনা-পুলিশের এই অত্যাচারে এদিন দুপুর পর্যন্ত ১৮ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল। সন্ধ্যায় সেই সংখ্যা বেড়ে ৩৮ হল। গত একমাসে মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর এই প্রথম একদিনে এতজন আন্দোলনকারীর প্রাণ গেল। ঘটনাটি নিয়ে বিশ্বে তোলপাড় শুরু হতে না হতেই টিকটকে মায়ানমারের এক সেনার করা একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ফেব্রুয়ারির শেষের দিকে তোলা এই ভিডিওটিকে দেখা যাচ্ছে, মায়ানমারের এক সেনা অফিসারকে ক্যামেরার দিকে বন্দুক তাক করে বলছে, ‘যাঁকেই দেখব, মুখে গুলি করব। কারও শহিদ হওয়ার ইচ্ছে থাকলে আমি সেই ইচ্ছে পূরণ করব।’ এই ভিডিওর নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…