খবর লাইভ : নির্বাচনের বাকি মাত্র একমাস। তার আগে রাজনীতি থেকে অবসর নিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার ছায়াসঙ্গী ভিকে শশীকলা। জেল থেকে মুক্তি পেয়ে এমনটাই জানালেন তিনি। বিধানসভা ভোটের প্রাক্কালে শশীকলার এই সিদ্ধান্ত তামিল রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
দীর্ঘদিন তামিল রাজনীতিতে যুক্ত ছিলেন শশীকলা। জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে-র অন্যতম প্রধান মুখ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু ৬৬ কোটি টাকা দুর্নীতির অভিযোগে তিনি গ্রেফতার হলে তামিল রাজনীতির সমীকরণ পাল্টে যায়। গত চার বছর বেঙ্গালুরুর জেলে বন্দি ছিলেন শশীকলা। সম্প্রতি মুক্তি পেয়েছিলেন। তারপর ফের তাঁকে এআইএডিএমকে-র অন্যতম প্রধান মুখ করার জল্পনা শুরু হয় দলের অন্দরে। কিন্তু বুধবার রাতে এক বিবৃতিতে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানালেন শশীকলা। তিনি বলেন, ‘জয়ললিতা বেঁচে থাকতেও আমি কখনও ক্ষমতা বা কুর্সির পিছনে ছুটিনি। এখন তিনি যখন বেঁচে নেই, সেই কাজ করব না। তামিলনাড়ুতে এআইডিএমকে-র সোনালী সময় যাতে বজায় থাকে, সেজন্য আমি রাজনীতি থেকে দূরে থাকব।’ তবে রাজনীতি ছাড়লেও এআইডিএমকে-র জয়ের জন্য সর্বদা ভগবান এবং ‘বোন’ জয়ার কাছে প্রার্থনা করবেন বলেও জানান শশীকলা। পাশাপাশি দলের সমস্ত কর্মীকে একজোট হয়ে কাজ একইসঙ্গে জয়ললিতার ঐতিহ্যকে বজায় রাখতে পার্টির সদস্যদের একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…