খবর লাইভ : প্রথমে বাংলার ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিলেও আগের অবস্থান থেকে সরে এল শিবসেনা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এবারে বিধানসভা ভোটে লড়ছে না শিবসেনা। বৃহস্পতিবার মহারাষ্ট্রে সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিবসেনার জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে, বাংলায় দিদি বনাম বাকিদের লড়াই হচ্ছে। এখানে সমস্ত ‘এম’-মানি, মাসেল এবং মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে আরেক এম-মমতা দিদির বিপক্ষে। তৃণমূল নেত্রীর সাফল্য কামনা করে সঞ্জয় রাউত জানান, ‘আমাদের বিশ্বাস, মমতাই হলেন বাংলার বাঘিনী।’
এদিকে মহারাষ্ট্রের আরেক শক্তি এনডিপিও মমতার পাশে দাঁড়িয়েছেন।
এর আগে গত ডিসেম্বর মাসে শিবসেনা ঘোষণা করেছিল, বাংলায় ১০০ থেকে ১২০টি আসনে প্রার্থী দেবে তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…