খবর লাইভ : তাজ্জব ঘটনা! কার্যত অসম্ভবকে সম্ভব করে দেখালেন একত্রিশ বছরের এক ডেলিভারি বয়। বিরল এই ঘটনাটি ঘটেছে ভিয়েতনামে। ১২ তলা থেকে ছিটকে পড়া এক শিশুকে ধরে ফেললেন ডেলিভারি বয়। জানা গিয়েছে, সম্প্রতি হান্যেই প্রদেশে কিছু জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন নুয়েন নক মান। তখন হঠাৎ তিনি দেখতে পান, সামনের আবাসনের ১২ তলায় একটি শিশু ঝুলছে। এই দৃশ্য দেখার পর সময় নষ্ট করেননি নুয়েন নক। গাড়ি থেকে নেমে ওই আবাসনের ব্যালকনির নীচে হাত পেতে শিশুটিকে ক্যাচ ধরেন তিনি। পুরো ঘটনাটি ভিডিও করা হয়। সেটি ভাইরালও হয়ে যায়। ভিডিওটি এখন নেট দুনিয়ায় রীতিমত সাড়া ফেলে দিয়েছে।
এই ঘটনার পর নুয়েন নক জানান, তিনি যেভাবে শিশুটিকে ধরে ফেলেন, সময়ের হেরফের হলে বড় বিপদ হয়ে যেতে পারত। শিশুটিকে পড়ে যেতে দেখে বাড়িতে নিজের মেয়ের কথা মনে পড়ে গিয়েছিল। সেই কারণে শিশুটিকে প্রাণপনে বাঁচানোর চেষ্টা করেছি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…