এমন সমাবেশ অতীতে দেখা যায়নি, ব্রিগেড সমাবেশ থেকে বার্তা বিমান বসুর
খবর লাইভ : রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার পর আজ রবিবারই প্রথম ব্রিগেড সমাবেশ। মূলত বামেরা এই ব্রিগেডের ডাক দিলেও তাদের জোট সঙ্গী কংগ্রেস বাম এবং আব্বাস সিদ্দিকীর দলও এই ব্রিগেডে সামিল হয়েছে। তাই এদিন সমাবেশের শুরু থেকেই জোট নেতৃত্বদের সুর চরমে। সমাবেশের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘আজকের পর একদিকে বিজেপি–তৃণমূল, অন্যদিকে আমরা। যাঁরা বলেন বামেদের দূরবিন দিয়ে দেখতে হয়, তাঁরা সমাবেশের খবর নিন।
এমন সমাবেশ অতীতে দেখা যায়নি। বিকল্প শক্তি হিসেবে উঠে এসে বাম–কংগ্রেস।’ একই সুরে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘আসন ভাগাভাগি শেষ কথা নয়, মানুষের ঐক্যই শেষ কথা বলবে।’ ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে হবে বলেও সুর চড়িয়েছেন তিনি।
উল্লেখ্য, এদিনের ব্রিগেড সমাবেশের মঞ্চে একেবারে প্রথম সারিতে ঐশী ঘোষ, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা, বাদশাকে। তবে আরজেডি নেতা তেজস্বী যাদব আসছেন না বলে সূত্রের খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…