‘মন কি বাত’-এ ফের আত্মনির্ভরতার পক্ষেই সওয়াল প্রধানমন্ত্রীর
খবর লাইভ : ফের আত্মনির্ভরতার বার্তা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। আজ, ফেব্রুয়ারির শেষ রবিবার মাসিক ‘মন কি বাত’-এ ফের আত্মনির্ভরতার পক্ষেই সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মনির্ভর ভারত অভিযান কেবল কোনও সরকারি নীতি মাত্র নয়। এটা এক ধরনের জাতীয় চেতনা। আত্মনির্ভরতা হওয়ার প্রথম ধাপ হল নিজের দেশকে নিয়ে গর্ব করা।’ এপ্রসঙ্গে দেশের বিজ্ঞানীদের কথা তুলে ধরে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, তারা যেন দেশের বিজ্ঞানের ইতিহাস ও বিজ্ঞানীদের অবদান সম্পর্কে পড়াশোনা করে।
এদিন প্রধানমন্ত্রী জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে বর্ষার জল ধরে রাখার গুরুত্বের কথাও তুলে ধরেন। এছাড়া এদিন তাঁর বক্তব্যে হরিদ্বারে আসন্ন কুম্ভ উৎসবের কথাও উঠে আসে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…