Categories: National

মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি! সামান্য বাড়ল জিডিপি

খবর লাইভ : করোনা অতিমারীর মধ্যেই এবার ভারতের জিডিপি বাড়ল। যদিও তা খুবই সামান্য, ০.‌৪ শতাংশ। তবে দেশজুড়ে বেড়ে চলা আর্থিক মন্দার মধ্যে এই সামান্য জিডিপি বৃদ্ধির ঘটনায় আশার আলো দেখছেন খুশি অর্থনীতিবিদরা।
ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিসের তরফে ২০২০-২১ অর্থবর্ষের ত্রৈমাসিক জিডিপি রিপোর্টে দেখা যাচ্ছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মোট জাতীয় উৎপাদনের হার ০.‌৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০২০-২১ অর্থবর্ষের প্রথম দুটি ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতিতে মন্দা প্রকট হয়ে উঠেছিল। ২০২০-এর জুন মাসে কোভিডকালে পেশ হওয়া রিপোর্টে জিডিপির হার ২৩.‌৯ শতাংশ হারে কমে গিয়েছিল। সেপ্টেম্বরে পেশ হওয়া ত্রৈমাসিক রিপোর্টে ৭.‌৫ শতাংশ হারে জিডিপি কমে গিয়েছিল। ক্রমাগত জিডিপি কমে যাওয়ার ফলে খাদের কিনারায় চলে গিয়েছিল ভারতীয় অর্থনীতি। এবার সামান্য হারে জিডিপি বৃদ্ধির মধ্যে দিয়েই ভারতীয় অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago