খবর লাইভ : এবার বিজেপির পরিবর্তন যাত্রার রথে ভাঙচুরের ঘটনা ঘটল। ভাঙচুরের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। শুক্রবার রাতে মানিকতলার কাদাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিজেপির অভিযোগ, গোডাউনে রাখা রথ ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর চালিয়ে এলইডি স্ক্রিন, মোবাইল, ল্যাপটপ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি সূত্রে খবর, পরিবর্তন যাত্রার রথ ও প্রচার সামগ্রী রাখার জন্য গুদামটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানেই ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী হামলা চালায়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয় গাড়ির চালক, নিরাপত্তা রক্ষী, খালাসি সহ বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফুলবাগান থানার পুলিশ। যান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সব্যসাচীবাবু। এই ঘটনায় কে বা কারা যুক্ত পুলিশ তা খতিয়ে দেখছে। হামলা চালানোর ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি নেতা অমিত মালব্য লিখেছেন, ‘লক্ষ্য সোনার বাংলা ট্যাবলোয় ভাঙচুর চালানো হয়েছে। এর জবাব পশ্চিমবঙ্গের মানুষ দেবে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…