খবর লাইভ : কয়লাপাচার কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই একের পর এক রাঘব বোয়ালের নাম প্রকাশ্যে আসছে। এবার ব্যবসায়ী রণধীর বার্নওয়ালকে তলব করল সিবিআই। আজ, শনিবার সকাল ১১টার সময় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সিবিআই সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল ব্যবসায়ীর রণধীর বার্নওয়ালের বাঁশদ্রোণীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, পাচারের টাকা যেত কয়েকজন সিনিয়র পুলিশ অফিসারের কাছে। টাকা থাকত ব্যবসায়ীর কাছে। অভিযোগ পেয়েই বাঁশদ্রোণীতে রণধীর বার্নোয়ালের বাড়িতে পৌঁছন গোয়েন্দারা। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা।
অন্যদিকে, গতকাল লালা ঘনিষ্ঠ সুবাস অর্জুনের অফিসেও হানা দিয়েছেন গোয়েন্দারা। এছাড়া ৮০ জন আধাসেনা নিয়ে ইডি ও সিবিআই আরও ৪০ জায়গায় অভিযান চালানো হয়। এই অভিযানে কয়লাকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…