খবর লাইভ : আজ, শুক্রবার বিকেলে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। ঠিক তার আগেই কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুরু হয়েছে যাগ-যজ্ঞ সহ বিশেষ পুজো। আর সেই পুজোর যজ্ঞে আহুতি দিচ্ছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পুজো- যজ্ঞের একঝলক নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছেন তৃণমূল নেত্রী নিজেই।
মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত কালীভক্ত। তাঁর বাড়িতে কালীপুজোর অনুষ্ঠান খুব বড় করে হয়। কিন্ত এদিনের পুজোয় প্রধান পুরোহিতের ভূমিকায় দেখা গেল পুরী মন্দিরের প্রধান সেবায়েত জগন্নাথ দ্বৈতাপতিকে। বাড়ির কনফারেন্স হলে বলেছে পুজো। তবে করোনার কারণে লোকসমাগম নিয়ন্ত্রিত। উপস্থিত রয়েছেন কেবল মমতার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে এই পুজো রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিবার ও দলের মঙ্গল কামনাতেই এই পুজো বলে মনে করছেন নেটিজেনরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…