খবর লাইভ : ফের করোনার থাবা টলিউডে। এবার আক্রান্ত হয়েছেন টেলি অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় ওরফে উজান। তবে মৃদু উপসর্গ থাকায় আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা।
জানা গিয়েছে, নতুন ছবির শ্যুটিং করতে দেরাদুনে গিয়েছিলেন শন। ১৪ দিন আগেই বাড়ি ফিরেছেন। কিন্তু গত তিনদিন ধরে হঠাৎ করেই খাবারের কোনও স্বাদ পাচ্ছিলেন না শন। পাচ্ছিলেন না কোনও গন্ধও। এরপরই চিকিৎসকের পরামর্শে কোভিড টেস্ট করান তিনি। বৃহস্পতিবার সেই রিপোর্ট পজিটিভ এসেছে। কীভাবে তিনি করোনা আক্রান্ত হয়েছেন তা বুঝতে পারছেন না অভিনেতা। তবে চিকিৎসকের পরামর্শে আপাতত ঘরের মধ্যেই নিজেকে বন্দি রেখেছেন শন। কিছু ভিটামিন ও অন্যান্য ওষুধ দিয়েছেন চিকিৎসক। মাঝেমধ্যে স্টিম নেওয়ার পরামর্শও দিয়েছেন বলে জানিয়েছেন শন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…