খবর লাইভ : ফের বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার তাঁর উপস্থিতিতে সকলকে চমক দিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। বৃহস্পতিবার বিজেপির হেস্টিংস পার্টি অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের থেকে আনুষ্ঠানিকভাবে পদ্ম পতাকা হাতে তুলে নেন অভিনেত্রী।
ভোটের আগে দলবদল ও টলি তারকাদের রাজনীতিতে যোগদান নিয়ে সরগরম বঙ্গ। অনেক নতুন মুখও আসছে রাজনীতিতে। গত সোমবার কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ডাকা অনুষ্ঠানে শাসকদলে যোগ দেন বাংলার একগুচ্ছ তারকা। তার আগে সরাসরি বিজেপি–তে যোগ দেন যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারীরা। আবার গতকাল সাহাগঞ্জের সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন পরিচালক রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়। সবমিলিয়ে, টলি তারকাদের রাজনৈতিক সচেতনতা অন্য মাত্রা পেতে চলেছে এবারের নির্বাচনে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…