Categories: National

ফের জঙ্গিদের নিশানায় ভূস্বর্গ, রেললাইন থেকে উদ্ধার আইইডি

খবর লাইভ : ফের বড় নাশকতা থেকে রক্ষা পেল ভূস্বর্গ। কাশ্মীরের নৌগাম রেলওয়ে ক্রসিং থেকে উদ্ধার হল আইইডি বিস্ফোরক। সোমবার সকালে ভারতীয় সেনার জওয়ানরা জোরালো এই বিস্ফোরকটি উদ্ধার করেছেন।
সেনা সূত্রে খবর, এদিন সকালে নিয়মমাফিক টহল দেওয়ার সময় শ্রীনগরের পন্থা চৌক-নৌগাম মার্গে রেল লাইনের ধারে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন রেলকর্মীরা। তড়িঘড়ি তাঁরা সেখানে কর্তব্যরত জওয়ানদের জানান। তারপর সিআরপিএফ এবং বোম্ব স্কোয়াড বাহিনী ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি পরীক্ষা করলে জানা যায়, ভিতরে আইইডি বিস্ফোরক রয়েছে। সঙ্গে সঙ্গে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়। যাত্রী ও রেল কর্মীদের স্টেশন এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেন জওয়ানরা। ঘটনার পর গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। আর কোথাও কোনও বিস্ফোরক রয়েছে কিনা তার তল্লাশি শুরু হয়েছে। ওই এলাকায় যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সেনা। কারা বিস্ফোরকটি রেখেছিল তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় জঙ্গিযোগ রয়েছে বলে পুলিশের অনুমান। তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে শ্রীনগরের বাসস্ট্যান্ড থেকে আইইডি বিস্ফোরক উদ্ধার করেছিল সেনা। এবার জঙ্গিরা রেলযাত্রীদের নিশানা করেছিল বলে গোয়েন্দা বাহিনীর প্রাথমিক অনুমান।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago