খবর লাইভ : গরু ও কয়লা পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত ব্যবসায়ী বিনয় মিশ্রর বিরুদ্ধে এবার রেড কর্নার নোটিশ জারি হতে চলেছে। তার জন্য ইতিমধ্যে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই।
জানা গিয়েছে, এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন বিনয় মিশ্র। তবে এবিষয়ে নিশ্চিত হওয়ার পরই সিবিআই আধিকারিকরা তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির পরিকল্পনা করেছেন। ইন্টারপোলের কাছে এই মর্মে আবেদনও করা হয়েছে বলে সূত্রের খবর। ফলে আরও বিপাকে পড়তে চলেছেন বিনয় মিশ্র।
উল্লেখ্য, বারবার হাজিরার নোটিশ দেওয়া সত্ত্বেও সিবিআই দফতরে হাজির হননি বিনয় মিশ্র। ইতিমধ্যে তাঁর অনুগামীদের কয়েকজনের বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি। কিন্তু বিনয়ের হদিশ মেলেনি। এদিকে, গরু পাচার ও কয়লা পাচার মামলার ‘কমন ফ্যাক্টর’ হল বিনয় মিশ্র। তাঁকে জেরা করলে দুই মামলার অনেকগুলো জট খুলতে পারে বলে মনে করছে সিবিআই। আর তাই বিনয় ও তাঁর ভাই বিকাশ মিশ্রকে জেরা করতে চান গোয়েন্দারা। ইতিমধ্যে বিকাশের কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ নথি পেয়েছে সিবিআই। এর আগে দু’বার বিকাশকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। তৃতীয়বারের ডাকেও সাড়া দিয়ে সোমবার সকালে সিবিআই দফতরে হাজির হয়েছিলেন বিকাশ। এবার বিনয়কে জালে আনতে ইন্টারপোলের সাহায্য চাইল সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…