খবর লাইভ : করোনা অতিমারী কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা দেশ। তাই এবার কোভিড সতর্কতা মেনেই হতে চলেছে কুম্ভমেলা। তবে কুম্ভমেলায় আগত প্রত্যেকের করোনা রিপোর্ট বাধ্যতামূলক করেছে উত্তরাখণ্ড সরকার।
জানা গিয়েছে, এবছর কুম্ভ মেলা হচ্ছে উত্তরাখণ্ডের হরিদ্বারে। মেলা শুরু হতে চলেছে আগামী ১ এপ্রিল। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। উত্তরাখণ্ড প্রশাসনের তরফে ইতিমধ্যেই কুম্ভমেলার আয়োজন নিয়ে নানা জরুরি পদক্ষেপ করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হল রেজিস্ট্রেশনের ব্যবস্থা। করোনা অতিমারীর কথা মাথায় রেখে এবছর কুম্ভমেলায় রেজিস্ট্রেশনের জন্য করোনা রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে সেই রিপোর্ট পোর্টালে নথিভুক্ত করতে হবে মেলায় ঢোকার ৭২ ঘণ্টার মধ্যে। শীঘ্রই এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে জানিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত বলেন, মেলা আয়োজনের ক্ষেত্রে কেন্দ্র যে গাইডলাইন দিয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে মানা হবে।
উল্লেখ্য, ১২ বছর অন্তর কুম্ভমেলায় হয়। মূলত চার জায়গা– হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগে এই মেলা আয়োজিত হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…